আদা চা বা জিঞ্জার টি

 


সিজন চেঞ্জের সময় জ্বর-সর্দি-কাশিতে ভোগেন? তা হলে আদা দিয়ে তৈরি হার্বাল টি (herbal tea) ট্রাই করতে পারেন। এর জন্য লাগবে-

১ টেবিল চামচ কুচোনো আদা (slice of ginger)

দেড় চামচ মধু (honey)

২টো লবঙ্গ (colve)

কমলালেবুর খোসা (orange peel) ৩ ইঞ্চি লম্বা করে কাটা

 এ বার এক কাপ জল নিয়ে সেটা ফোটাতে থাকুন। জল ফুটতে থাকলে সব উপকরণ তার মধ্যে দিয়ে দিন। এ বার আঁচ কমিয়ে দিন। এ ভাবে মিনিট পনেরো এটা ফুটতে দিন। এর পর একটা কাপে ছেঁকে নিন। ব্যস! আপনার জিঞ্জার টি (ginger tea) রেডি।

Post a Comment

Previous Post Next Post