এককথায় উত্তর


সৌরজগতে কয়টি গ্রহ আছে?

উত্তর : আটটি।

সূর্যে কী কী গ্যাস থাকে?

উত্তর : হিলিয়াম ও হাইড্রোজেন।

গ্রহ কার কাছ থেকে আলো ও তাপ নেয়?

উত্তর : সূর্য থেকে।

শুকতারা বা সন্ধ্যাতারা কোন গ্রহ?

উত্তর : শুক্র গ্রহ।

কত দিন পর পর অমাবস্যা ও পূর্ণিমা হয়?

উত্তর : ২৯ বা ৩০ দিন পর পর।

কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?

উত্তর : ৭৫ বছর পর পর।

পৃথিবীর কয় ভাগ পানি ও কয় ভাগ স্থল?

উত্তর : তিন ভাগ পানি ও এক ভাগ স্থল।

পৃথিবী ঘুরতে থাকলেও আমরা ছিটকে পড়ে যাই না কেন?

উত্তর : অভিকর্ষ বলের কারণে।

পৃথিবী নিজ অবস্থানে ঘোরার গতিকে কী বলে?

উত্তর : আহ্নিক গতি।

সবচেয়ে লম্বা দিন ও ছোট রাত কত তারিখে?

উত্তর : ২১ জুন।

Post a Comment

أحدث أقدم